নজর বিডি

ডাকাতি আতংকের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

গাজীপুরের কাশিমপুরে এক মাসের ব্যবধানে ৩টি বাড়ীতে ডাকাতির ঘটনার পর বাদ পড়েনি শিক্ষা প্রতিষ্ঠানও। মহানগরীর ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকার 'গাজীপুর গ্যালাক্সি ইন্টাঃ স্কুল" এ দুর্ধর্ষ চুরি হয়েছে। রবিবার (২জুন) দিবাগত রাতে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে মালামাল নিয়ে যায়। এসময় বিদ্যালয়ের জন্য ব্যবহৃত সিসিটিভি ও তার ডিভাইসসহ ল্যাপটপ, সাউন্ড বক্স ,সিলিং ফ্যান এবং কিছু আসবাবপত্রও নিয়ে যায়। প্রতিষ্ঠানের পরিচালক মাজহারুল ইসলাম প্রতীক জানান, চোরেরা রাতের আধারে স্কুলের বাউন্ডারি ডিঙ্গিয়ে অফিস কক্ষের তালার জ্যাক ভেঙে অফিস রুমে ঢুকে ওসব জিনিস নিয়ে যায়। পরে বেরিয়ে যাওয়ার সময় ভেতর দিক থেকে আটকানো মূল গেটের তালার জ্যাক ভেঙে বাহিরে চলে যায়। এর আগেও জানালার গ্রিল কেটে আরো দুবার স্কুলে চুরি হয়। আগের দুটো ঘটনায় কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করলেও কোন সুরাহা পায়নি। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান। স্কুল খোলার সময় সকাল সাড়ে সাতটায় চুরির ঘটনা অবগতির পর জানানো হলে কাশিমপুর থানার উপপরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী যখন ডাকাতি আতংকে ভুগছে ঠিক তখনই শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা আতংকিত। ======

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ডাকাতি আতংকের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৪

featured Image
গাজীপুরের কাশিমপুরে এক মাসের ব্যবধানে ৩টি বাড়ীতে ডাকাতির ঘটনার পর বাদ পড়েনি শিক্ষা প্রতিষ্ঠানও। মহানগরীর ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকার 'গাজীপুর গ্যালাক্সি ইন্টাঃ স্কুল" এ দুর্ধর্ষ চুরি হয়েছে। রবিবার (২জুন) দিবাগত রাতে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে মালামাল নিয়ে যায়। এসময় বিদ্যালয়ের জন্য ব্যবহৃত সিসিটিভি ও তার ডিভাইসসহ ল্যাপটপ, সাউন্ড বক্স ,সিলিং ফ্যান এবং কিছু আসবাবপত্রও নিয়ে যায়। প্রতিষ্ঠানের পরিচালক মাজহারুল ইসলাম প্রতীক জানান, চোরেরা রাতের আধারে স্কুলের বাউন্ডারি ডিঙ্গিয়ে অফিস কক্ষের তালার জ্যাক ভেঙে অফিস রুমে ঢুকে ওসব জিনিস নিয়ে যায়। পরে বেরিয়ে যাওয়ার সময় ভেতর দিক থেকে আটকানো মূল গেটের তালার জ্যাক ভেঙে বাহিরে চলে যায়। এর আগেও জানালার গ্রিল কেটে আরো দুবার স্কুলে চুরি হয়। আগের দুটো ঘটনায় কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করলেও কোন সুরাহা পায়নি। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান। স্কুল খোলার সময় সকাল সাড়ে সাতটায় চুরির ঘটনা অবগতির পর জানানো হলে কাশিমপুর থানার উপপরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী যখন ডাকাতি আতংকে ভুগছে ঠিক তখনই শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা আতংকিত। ======

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত