নজর বিডি

এক্সপ্রেসওয়ের মালামাল চুরি! গ্রেফতার-২

এক্সপ্রেসওয়ের মালামাল চুরি! গ্রেফতার-২
ঢাকাি এলিভেটেড  এক্সপ্রেসওয়ের মালামাল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-মো. সাদ্দাম হোসেন ও মো. মোরশেদ।শুক্রবার (২৮ জুন) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৭ জুন) তেজগাঁও থানার বাউলবাগ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতার সাদ্দাম ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘুরেন। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করেন। বৃহস্পতিবার (২৭ জুন) এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তারক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন। ফুটেজে দেখা যায়, সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রড ব্যারিয়ার চুরি করছেন। পরে নিরাপত্তারক্ষীরা ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। সাদ্দাম জানান, চুরি করা এসব মালামাল তিনি বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করেন৷  সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

এক্সপ্রেসওয়ের মালামাল চুরি! গ্রেফতার-২

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৪

featured Image
ঢাকাি এলিভেটেড  এক্সপ্রেসওয়ের মালামাল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-মো. সাদ্দাম হোসেন ও মো. মোরশেদ।শুক্রবার (২৮ জুন) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৭ জুন) তেজগাঁও থানার বাউলবাগ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতার সাদ্দাম ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘুরেন। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করেন। বৃহস্পতিবার (২৭ জুন) এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তারক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন। ফুটেজে দেখা যায়, সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রড ব্যারিয়ার চুরি করছেন। পরে নিরাপত্তারক্ষীরা ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। সাদ্দাম জানান, চুরি করা এসব মালামাল তিনি বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করেন৷  সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত