নজর বিডি

লালমনিরহাটে মাদক ও অস্ত্রসহ আটক- ৫

লালমনিরহাটে মাদক ও অস্ত্রসহ আটক- ৫
লালমনিরহাটের কালীগঞ্জে ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ সোমবার বিকেলে ওই উপজেলার দলগ্রামস্থ কৃষ্ণ কিশোর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেন্সিডিল ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। র্যাব-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-১৩'র একটি দল। ওই এলাকার অমূল্য রায়ের ছেলে ফনি ভূষণ রায় নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেন্সিডিল ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ সময় শ্রী ফনি ভূষণ রায় (৫৫), পারুল (৫২), আমেনা (৫২), নুর জাহান (৪০), জাহানারাকে (৩৭) গ্রেপ্তার করে র্যাব-১৩। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে এবং আসামিদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

লালমনিরহাটে মাদক ও অস্ত্রসহ আটক- ৫

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৪

featured Image
লালমনিরহাটের কালীগঞ্জে ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ সোমবার বিকেলে ওই উপজেলার দলগ্রামস্থ কৃষ্ণ কিশোর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেন্সিডিল ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। র্যাব-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-১৩'র একটি দল। ওই এলাকার অমূল্য রায়ের ছেলে ফনি ভূষণ রায় নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেন্সিডিল ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ সময় শ্রী ফনি ভূষণ রায় (৫৫), পারুল (৫২), আমেনা (৫২), নুর জাহান (৪০), জাহানারাকে (৩৭) গ্রেপ্তার করে র্যাব-১৩। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে এবং আসামিদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত