ফেনী জেলার দাগনভূইয়ারয় ওয়ারেন্ট ভূক্ত আসামী আহাম্মদ ফয়সালকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে দাগনভূঞা থানার এসআই রুবেল একদল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।
ধৃত আসামী ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাক খোকনের ছেলে।
পুলিশ জানায়, গত বছরের জুন মাসে ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আহসান উল্যাহর ছেলে জিহাদুল ইসলামকে কুপিয়ে জখম করে ফয়সালের নেতৃত্বে একদল সন্ত্রাসী। সে ঘটনায় ফয়সালকে ১ নং আসামী করে দাগনভূঞা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন আহতের মা আলেয়া বেগম। সে মামলায় তখন ফয়সালকে গ্রেফতার করা হলে সে আদালত থেকে জামিনে বের হয়ে আসে। জামিনের পর আদালতে সময়নুযায়ী হাজিরা না দেয়ায় আদালত তার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তারই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল হাশিম জনান, ধৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন