নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৮ জুলাই ২০২৪

রেললাইনের পাশেই ছিন্নবিচ্ছিন্ন দেহ

রেললাইনের পাশেই ছিন্নবিচ্ছিন্ন দেহ
রেললাইনের পাশেই ছিন্নবিচ্ছিন্ন। নরসিংদী জেলার রায়পুরায় রেললাইনের পাশে পড়েছিল ৫টি ছিন্নবিচ্ছিন্ন দেহ।  ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর নামক স্থানে এসব ছিন্নবিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী ৫ ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রেল লাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পরে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে তারা এসে সকাল সাড়ে ৯টায় দিকে মরদেহগুলো উদ্ধার করে। তবে ট্রেন থেকে পড়ে গিয়ে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রেললাইনের পাশেই ছিন্নবিচ্ছিন্ন দেহ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৪

featured Image
রেললাইনের পাশেই ছিন্নবিচ্ছিন্ন। নরসিংদী জেলার রায়পুরায় রেললাইনের পাশে পড়েছিল ৫টি ছিন্নবিচ্ছিন্ন দেহ।  ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর নামক স্থানে এসব ছিন্নবিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী ৫ ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রেল লাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পরে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে তারা এসে সকাল সাড়ে ৯টায় দিকে মরদেহগুলো উদ্ধার করে। তবে ট্রেন থেকে পড়ে গিয়ে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত