নজর বিডি

তারাকান্দায় বাসের ধাক্কায় নিহত দুই

তারাকান্দায় বাসের ধাক্কায় নিহত দুই
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে বাস চালক আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (৩১ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার কাকনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড় বাড়ি গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে অটোরিকশার চালক হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে সোহৃল মিয়া (২৮)। তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দাস জানান, জামালপুরের বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কাকনী বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব‍্যাটারি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা  দিয়ে পাশের একটি দোকানকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। তিনি আরও জানান, ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ রয়েছে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তারাকান্দায় বাসের ধাক্কায় নিহত দুই

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৪

featured Image
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে বাস চালক আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (৩১ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার কাকনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড় বাড়ি গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে অটোরিকশার চালক হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে সোহৃল মিয়া (২৮)। তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দাস জানান, জামালপুরের বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কাকনী বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব‍্যাটারি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা  দিয়ে পাশের একটি দোকানকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। তিনি আরও জানান, ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ রয়েছে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা নেওয়া হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত