নজর বিডি

মিরপুরে আন্দোলন-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ

মিরপুরে আন্দোলন-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ। রাজধানীর মিরপুর ১0 ও ১২ থেকে ১৪ নম্বরে আসার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ চলছে। এ সময় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। কিছু সময় পর পর ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার পর থেকেই শুরু হয় আন্দোলনকারী ও সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এদিন সরেজমিনে দেখা যায়, দুপুরে সাড়ে ১২টার পর মিরপুর ১০ নম্বরের পূর্ব পাশে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনের প্রধান সড়ক ও শাখা সড়কের অলি গলিতে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন গলিতে দৌড়ে চলে যায়। এছাড়াও দুপুর দেড়টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর পশ্চিম পাশের প্রধান সড়কে ছাত্রদের সঙ্গে সরকারি দলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ দিন মিরপুর-১০ নম্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, দুপুর সাড়ে ১২টায় মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর সামনে ও দুপুর দেড়টার দিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরের পশ্চিম পাশে শিক্ষার্থী ও সরকারি দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সয়ম বেশ কিছু ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। মিরপুর ১৩ ও ১৪ নম্বর শিক্ষার্থী ও আন্দোলনকারীদের দখলে। অন্যদিকে মিরপুর ১০ নম্বর গোল চক্বর সরকারি নেতাকর্মীদের দখলে। এর আগে, শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মিরপুরে আন্দোলন-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৪

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত