নজর বিডি
প্রকাশ : রোববার, ১১ আগস্ট ২০২৪

ট্রাফিকের দ্বায়িত্বে থাকা শিক্ষার্থীদের সনদ দেয়া হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে যেসব শিক্ষার্থী ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের যারা অক্লান্ত পরিশ্রম করছেন, এ সার্টিফিকেট তাদের চাকরির ক্ষেত্রে যেন মূল্যায়ন হয়।
রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি বলেন, আমি আইজিপিকে অনুরোধ করবো, এ যে শিক্ষার্থী যারা রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দিবেন। এই সার্টিফিকেট যেন তাদের চাকরি ক্ষেত্রে মূল্যায়ন হয়। ব্রিগে. জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রঙ কিনে দেওয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না। শিক্ষার্থীরা আমার গাড়িও ধরেছে উল্লেখ করে তিনি জানান, আমার গাড়ি থামিয়ে বলছে, পতাকাওয়ালা গাড়ি। তারপর তারা বলছে পতাকা থাক আর যাই থাক গাড়ি চেক করবো। এরপর আমাকে দেখে বললো না স্যার আপনি চলে যান। তিনি বলেন, যেটা পুলিশ করতে পারতো না, সেটা তারা (শিক্ষার্থীরা) করছে। তারা কোনো চাঁদা নেয় না। কোনো দোকানে গিয়ে বলে না খাবার দাও।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ট্রাফিকের দ্বায়িত্বে থাকা শিক্ষার্থীদের সনদ দেয়া হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৪

featured Image
সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে যেসব শিক্ষার্থী ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের যারা অক্লান্ত পরিশ্রম করছেন, এ সার্টিফিকেট তাদের চাকরির ক্ষেত্রে যেন মূল্যায়ন হয়।
রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি বলেন, আমি আইজিপিকে অনুরোধ করবো, এ যে শিক্ষার্থী যারা রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দিবেন। এই সার্টিফিকেট যেন তাদের চাকরি ক্ষেত্রে মূল্যায়ন হয়। ব্রিগে. জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রঙ কিনে দেওয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না। শিক্ষার্থীরা আমার গাড়িও ধরেছে উল্লেখ করে তিনি জানান, আমার গাড়ি থামিয়ে বলছে, পতাকাওয়ালা গাড়ি। তারপর তারা বলছে পতাকা থাক আর যাই থাক গাড়ি চেক করবো। এরপর আমাকে দেখে বললো না স্যার আপনি চলে যান। তিনি বলেন, যেটা পুলিশ করতে পারতো না, সেটা তারা (শিক্ষার্থীরা) করছে। তারা কোনো চাঁদা নেয় না। কোনো দোকানে গিয়ে বলে না খাবার দাও।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত