নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪

চেয়ারম্যানদের অনুপস্থিতিতে আর্থিক-প্রশাসনিক ক্ষমতা ইউএনওর

চেয়ারম্যানদের অনুপস্থিতিতে আর্থিক-প্রশাসনিক ক্ষমতা ইউএনওর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অনুপস্থিতি থাকায় সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন উপজেলা পরিষদের অনেক চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না মর্মে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সূত্রে জানা যায়। এ পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে। সেহেতু যে সকল উপজেলা পরিষদগুলোর এই পরিস্থিতি উদ্ধৃত হয়েছে, সে সকল উপজেলা পরিষদের সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার জন্য প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ১৪ আগস্ট হতে কার্যকর হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চেয়ারম্যানদের অনুপস্থিতিতে আর্থিক-প্রশাসনিক ক্ষমতা ইউএনওর

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৪

featured Image
চেয়ারম্যানদের অনুপস্থিতিতে আর্থিক-প্রশাসনিক ক্ষমতা ইউএনওর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অনুপস্থিতি থাকায় সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন উপজেলা পরিষদের অনেক চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না মর্মে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সূত্রে জানা যায়। এ পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে। সেহেতু যে সকল উপজেলা পরিষদগুলোর এই পরিস্থিতি উদ্ধৃত হয়েছে, সে সকল উপজেলা পরিষদের সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার জন্য প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ১৪ আগস্ট হতে কার্যকর হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত