ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা।
তবে এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, লুট হওয়া ৭৪৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) রাতে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
পুলিশ সদরদপ্তর জানায়, সারা দেশ থেকে বিভিন্ন ধরনের ৭৪৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ হাজার ১৯৫ রাউন্ড গুলি, ১ হাজার ৪৭২ টি টিয়ার গ্যাস সেল ও ৭০টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চলছে। কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো।
এদিকে সারা দেশে ৬৩৯টি থানার সবগুলোতেই কার্যক্রম শুরু হয়েছে।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন