সাভারে সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ ৩২১জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিড়্গার্থী সাজ্জাদ হোসেন হত্যার দায়ে মামলাটি (নং-৪) দায়ের করা হয়।
রবিবার রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত সাজ্জাদ হোসেনের পিতা মোঃ আলমগীর হোসেন। সাজ্জাদ নারায়নগঞ্জের সোনরগাঁও ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করতো। তাদের বাড়ী সৈয়দপুরে। বর্তমানে সে পরিবারের সাথে সাভারের দড়্গনি আউকপাড়া গ্রামে বসবাস করতো।
মামলায় ডা. এনামুর রহমানসহ সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানসহ ৩২১জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা হিসেবে আরও ৪০০-৫০০ জনের নাম নাম রয়েছে। মামলায় সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন উল্লেখ করেন, গত ৫ই আগষ্ট সাজ্জাদ বাসা থেকে প্রয়োজনীয় কেনাকাটার জন্য সাভার বাজার বাসষ্ট্যান্ডে যায়।
এসময় উল্লেখিত আসামীরা তার ছেলেকে পিটিয়ে ও গুলি করে। এতে সে মারাত্বক আহত হয়ে পড়লে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৬আগস্ট মৃত্যুবরন করে সাজ্জাদ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
===========

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন