নজর বিডি
প্রকাশ : শনিবার, ৩১ আগস্ট ২০২৪

বন্যাদুর্গতদের ১৫ টন চাল দিলেন দিনাজপুর চেম্বার ও চাল কল মালিকগ্রুপ

সম্প্রতি ফেনী, কুমিল্লা ,নোয়াখালী জেলার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির এবং চাল কল মালিক গ্রুপ। বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলার মানুষের জন্য ১৫ টন চাল দুর্গতদের মাঝে বিতরণের জন্য প্রেরণ করেছে। আজ শনিবার বিকাল ৩টায় ত্রাণ হিসেবে ১৫ টন চাল জেলা প্রশাসনের মাধ্যমে প্রেরণ করা হয়। দিনাজপুর চেম্বার অব কমার্স ১০ টন ও চালকল মালিক গ্রুপ ৫ টন চাল প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর এ আলম ১৫ টন চাল দিনাজপুর চেম্বার ও চাল কল মালিক গ্রুপের পক্ষ থেকে গ্রহণ করেন। এ সময় দিনাজপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী ও চাল কল মালিক গ্রুপের সভাপতি মুসাদ্দেক হুসেন, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু , পরিচালক আখতারুজ্জামান জুয়েল , রাহবার কবির পিয়াল , মোস্তফা কামাল মিলন,রুবেল ইসলাম , সৈয়দ সাগীর আহমেদ , চালকল মালিক গ্রুপের গোলাম মাজেদুর রহমান ডাবলু, মোহাম্মদ সাদিকুল ইসলাম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ========

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বন্যাদুর্গতদের ১৫ টন চাল দিলেন দিনাজপুর চেম্বার ও চাল কল মালিকগ্রুপ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৪

featured Image
সম্প্রতি ফেনী, কুমিল্লা ,নোয়াখালী জেলার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির এবং চাল কল মালিক গ্রুপ। বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলার মানুষের জন্য ১৫ টন চাল দুর্গতদের মাঝে বিতরণের জন্য প্রেরণ করেছে। আজ শনিবার বিকাল ৩টায় ত্রাণ হিসেবে ১৫ টন চাল জেলা প্রশাসনের মাধ্যমে প্রেরণ করা হয়। দিনাজপুর চেম্বার অব কমার্স ১০ টন ও চালকল মালিক গ্রুপ ৫ টন চাল প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর এ আলম ১৫ টন চাল দিনাজপুর চেম্বার ও চাল কল মালিক গ্রুপের পক্ষ থেকে গ্রহণ করেন। এ সময় দিনাজপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী ও চাল কল মালিক গ্রুপের সভাপতি মুসাদ্দেক হুসেন, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু , পরিচালক আখতারুজ্জামান জুয়েল , রাহবার কবির পিয়াল , মোস্তফা কামাল মিলন,রুবেল ইসলাম , সৈয়দ সাগীর আহমেদ , চালকল মালিক গ্রুপের গোলাম মাজেদুর রহমান ডাবলু, মোহাম্মদ সাদিকুল ইসলাম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ========

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত