জাপানি নাগরিকদের নিরাপত্তার অনুরোধ করেন জাপানি রাষ্ট্রদূত। বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে অনুরোধ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানায়।
জাপান দূতাবাস জানায়, জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতার বিষয়ে আলোচনার পর রাষ্ট্রদূত আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের বিষয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তিনি জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার এবং বাংলাদেশে জাপানি নাগরিক ও কোম্পানির কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেন।
বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারসহ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছে।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন