নজর বিডি

উত্তরা পুর্ব থানায় বিপুল পরিমাণ বিদেশী মদ, মুদ্রা ও দেশীয় অস্ত্রসহ আটক-১

ঢাকার অন্তর্ভুক্ত  উত্তরা এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ, মুদ্রা, দেশীয় অস্ত্রসহ একজনকে আটক  করেছেন ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ শোয়েব ( বয়স ৪০) সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) সকাল দশটা থেকে রাত বারো টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মদ, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করেন পুলিশ। উত্তর পূর্ব থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে সেনাবাহিনীর সহায়তায় ৬নং সেক্টরের ঈশাখাঁ এভিনিউর একটি বাসায় যৌথ অভিযান পরিচালনা করে ২৮ লিটার ৩৮০ মি: লি বিদেশী মদ, পাথরসহ ১৩৬৭ গ্রাম স্বর্ণ, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও দেশীয় অস্ত্র ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায়  মোহাম্মদ শোয়েব নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শোয়েবের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে জানা যায়। =======

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তরা পুর্ব থানায় বিপুল পরিমাণ বিদেশী মদ, মুদ্রা ও দেশীয় অস্ত্রসহ আটক-১

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৪

featured Image
ঢাকার অন্তর্ভুক্ত  উত্তরা এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ, মুদ্রা, দেশীয় অস্ত্রসহ একজনকে আটক  করেছেন ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ শোয়েব ( বয়স ৪০) সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) সকাল দশটা থেকে রাত বারো টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মদ, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করেন পুলিশ। উত্তর পূর্ব থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে সেনাবাহিনীর সহায়তায় ৬নং সেক্টরের ঈশাখাঁ এভিনিউর একটি বাসায় যৌথ অভিযান পরিচালনা করে ২৮ লিটার ৩৮০ মি: লি বিদেশী মদ, পাথরসহ ১৩৬৭ গ্রাম স্বর্ণ, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও দেশীয় অস্ত্র ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায়  মোহাম্মদ শোয়েব নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শোয়েবের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে জানা যায়। =======

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত