নজর বিডি

উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগের সভাপতি মনোয়ার ইসলাম গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলায় জোরালো ভূমিকা পালনের অভিযোগে উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মনোয়ার ইসলাম চৌধুরি রবিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৪ অক্টোবর শুক্রবার দুপুরে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার অ্যাড. মনোয়ার ইসলাম চৌধুরি রবিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন উত্তরা এলাকায় আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ আছে। উত্তরা পশ্চিম থানায় সাতটি ও উত্তরা পূর্ব থানায় পাঁচটি মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। ইতোমধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। =====

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগের সভাপতি মনোয়ার ইসলাম গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৪

featured Image
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলায় জোরালো ভূমিকা পালনের অভিযোগে উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মনোয়ার ইসলাম চৌধুরি রবিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৪ অক্টোবর শুক্রবার দুপুরে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার অ্যাড. মনোয়ার ইসলাম চৌধুরি রবিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন উত্তরা এলাকায় আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানোর অভিযোগ আছে। উত্তরা পশ্চিম থানায় সাতটি ও উত্তরা পূর্ব থানায় পাঁচটি মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। ইতোমধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। =====

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত