নজর বিডি

উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। রিকশা চালক রাকিব জানান, ভোরে উত্তরা আজমপুর ব্রিজের কাছে একটি ট্রাক থেকে ওই যুবককে নামিয়ে তার রিকশায় দেওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে তাকে দ্রুত উত্তরা কুয়েতমৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আহত অবস্থায় ওই যুবকের কাছ থেকে তার নাম জানা যায় সোহান। তার বাড়ি পাবনায়। উত্তরা হাউজবিল্ডিং এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে গেছে। এছাড়া আর কিছুই বলতে পারে নাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরে এক রিকশা চালক ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। অপরদিকে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ কে ফোন করা হলে তিনি জানান তিনি বিষয়টি অবগত নয়। =========

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৪

featured Image
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। রিকশা চালক রাকিব জানান, ভোরে উত্তরা আজমপুর ব্রিজের কাছে একটি ট্রাক থেকে ওই যুবককে নামিয়ে তার রিকশায় দেওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে তাকে দ্রুত উত্তরা কুয়েতমৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আহত অবস্থায় ওই যুবকের কাছ থেকে তার নাম জানা যায় সোহান। তার বাড়ি পাবনায়। উত্তরা হাউজবিল্ডিং এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে গেছে। এছাড়া আর কিছুই বলতে পারে নাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরে এক রিকশা চালক ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। অপরদিকে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ কে ফোন করা হলে তিনি জানান তিনি বিষয়টি অবগত নয়। =========

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত