জেলা প্রশাসককের সাথে আগৈলঝাড়া নেতৃবৃন্দের মতবিনিময়
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সাথে আগৈলঝাড়া উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দের মতবিনিময়।
সম্প্রীতির বন্ধনকে এগিয়ে নিয়ে শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজ ৭ অক্টোবর সোমবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসন আগৈলঝাড়া এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশাল জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজনসহ উপজেলার সর্বস্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোহাম্মদ বেলায়েত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আগৈলঝাড়া, সার্কেল এসপি, সেনাবাহিনীর উপজেলা ক্যাম্প কমান্ডার ও অফিসার ইনচার্জ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। মতবিনিময় সভায় অতিথিরা আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।
==========

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৪

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন