নজর বিডি

হত্যার পর রেললাইনে ফেলা হয় গৃহবধুর লাশ

হত্যার পর রেললাইনে ফেলা হয় গৃহবধুর লাশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শীলা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ রেললাইনের ওপর ফেলে দেয়ার অভিযোগ রয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শীলা খাতুন আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। তিনি একই এলাকার রাসেল আলীর স্ত্রী। পুলিশ জানায়, সকালে রেললাইনে রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যার পর মরদেহ রেললাইনে ফেলে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও জিআরপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হত্যার পর রেললাইনে ফেলা হয় গৃহবধুর লাশ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৪

featured Image
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শীলা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ রেললাইনের ওপর ফেলে দেয়ার অভিযোগ রয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শীলা খাতুন আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। তিনি একই এলাকার রাসেল আলীর স্ত্রী। পুলিশ জানায়, সকালে রেললাইনে রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যার পর মরদেহ রেললাইনে ফেলে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও জিআরপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত