নজর বিডি

তালা বদ্ধ দোকান থেকে আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার

সিলেটের কানাইঘাটে আব্দুর রহমান ওরফে লাল মিয়া (৪৮) নামে এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে  পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের আল-রিয়াদ পয়েন্ট সংলগ্ন একটি দোকানের তালা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে কানাইঘাট থানার পুলিশ সদস্য। নিহত লাল মিয়া উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রামের বাসিন্দা বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা জানান, লাল মিয়া কানাইঘাটে  ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন এবং পৌর শহরে একটি দোকান ঘর ভাড়া করে সেখানে থাকতেন। গত তিনদিন ধরে স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভাড়া বাসায় এসে বাইরে দিয়ে দোকানটি তালাবদ্ধ দেখতে পান। পরিবারের লোকজন ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেন। পরে তালা ভেঙে ঘরের মেঝেতে লাল মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সাইদ বলেন, আব্দুর রহমান ওরফে লাল মিয়া আইসক্রিম বিক্রি করে দুইদিন আগে বাসায় আসেন। স্বজনরা তার মোবাইল বন্ধ পেয়ে খোঁজ নিতে আসেন। দোকান ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে তালা ভেঙে মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা টাকা পয়সা নিতে তাকে মাথায় আঘাত করে হত্যার পর বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে যায়, ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

তালা বদ্ধ দোকান থেকে আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৪

featured Image
সিলেটের কানাইঘাটে আব্দুর রহমান ওরফে লাল মিয়া (৪৮) নামে এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে  পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের আল-রিয়াদ পয়েন্ট সংলগ্ন একটি দোকানের তালা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে কানাইঘাট থানার পুলিশ সদস্য। নিহত লাল মিয়া উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রামের বাসিন্দা বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা জানান, লাল মিয়া কানাইঘাটে  ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন এবং পৌর শহরে একটি দোকান ঘর ভাড়া করে সেখানে থাকতেন। গত তিনদিন ধরে স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভাড়া বাসায় এসে বাইরে দিয়ে দোকানটি তালাবদ্ধ দেখতে পান। পরিবারের লোকজন ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেন। পরে তালা ভেঙে ঘরের মেঝেতে লাল মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সাইদ বলেন, আব্দুর রহমান ওরফে লাল মিয়া আইসক্রিম বিক্রি করে দুইদিন আগে বাসায় আসেন। স্বজনরা তার মোবাইল বন্ধ পেয়ে খোঁজ নিতে আসেন। দোকান ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে তালা ভেঙে মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা টাকা পয়সা নিতে তাকে মাথায় আঘাত করে হত্যার পর বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে যায়, ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত