নজর বিডি

১৩টি চোরাই মোবাইল উদ্ধার! অস্ত্রসহ গ্রেফতার১

১৩টি চোরাই মোবাইল ও অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও ১৩টি মোবাইল ফোনসহ মো. ওমর ফারুক (১৯) নামে এক যুবককে আটক করেছে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর)। মোবাইল গুলো রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে চুরি করা হয়েছিল। বুধবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মো. ওমর ফারুক ওই গ্রামের আব্দুল হালিম মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের এসএম গেজেট বিডি নামে একটি মেবাইল ফোনে দোকান থেকে ১৬টি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় ঢাকার ভাটারা থানায় মামলা করেন ভুক্তভোগী দোকানের মালিক। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া ফোন উদ্ধারে অভিযানে নামে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের (উত্তর) একটি দল। অভিযানে চুরি হওয়া ফোনগুলোর মধ্যে ১৩টি ফোন এবং একটি একনলা বন্দুকসহ ওমর ফারুককে তার বাড়ি থেকে আটক করা হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান জানান, উদ্ধার করা ফোনগুলো ভাটারা থানার মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

১৩টি চোরাই মোবাইল উদ্ধার! অস্ত্রসহ গ্রেফতার১

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৪

featured Image
১৩টি চোরাই মোবাইল ও অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও ১৩টি মোবাইল ফোনসহ মো. ওমর ফারুক (১৯) নামে এক যুবককে আটক করেছে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর)। মোবাইল গুলো রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে চুরি করা হয়েছিল। বুধবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মো. ওমর ফারুক ওই গ্রামের আব্দুল হালিম মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের এসএম গেজেট বিডি নামে একটি মেবাইল ফোনে দোকান থেকে ১৬টি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় ঢাকার ভাটারা থানায় মামলা করেন ভুক্তভোগী দোকানের মালিক। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া ফোন উদ্ধারে অভিযানে নামে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের (উত্তর) একটি দল। অভিযানে চুরি হওয়া ফোনগুলোর মধ্যে ১৩টি ফোন এবং একটি একনলা বন্দুকসহ ওমর ফারুককে তার বাড়ি থেকে আটক করা হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান জানান, উদ্ধার করা ফোনগুলো ভাটারা থানার মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত