নজর বিডি

প্রিলিমিনারি বিসিএসের ফল পুনরায় প্রকাশ

প্রিলিমিনারি বিসিএসের ফল পুনরায় প্রকাশ
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করা হয়েছে। এতে প্রকাশিত ফলে উত্তির্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ প্রার্থী।
বুধবার (২৭ নভেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে শিক্ষায় ৫২০ জন। প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে। মোট ৩ হাজার ১৪০ শূন্য পদের বিপরীতে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়ে। গত ২৬ এপ্রিল এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৯ মে প্রকাশ হয় ফলাফল। যাতে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই বিসিএসসহ কয়েকটি নিয়োগ পরীক্ষার ফলাফলে দলীয় প্রভাব খাটানোর অভিযোগ সামনে আসে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের ঘোষণা দেয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

প্রিলিমিনারি বিসিএসের ফল পুনরায় প্রকাশ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৪

featured Image
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করা হয়েছে। এতে প্রকাশিত ফলে উত্তির্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ প্রার্থী।
বুধবার (২৭ নভেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে শিক্ষায় ৫২০ জন। প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে। মোট ৩ হাজার ১৪০ শূন্য পদের বিপরীতে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়ে। গত ২৬ এপ্রিল এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৯ মে প্রকাশ হয় ফলাফল। যাতে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই বিসিএসসহ কয়েকটি নিয়োগ পরীক্ষার ফলাফলে দলীয় প্রভাব খাটানোর অভিযোগ সামনে আসে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের ঘোষণা দেয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত