নজর বিডি

অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকান্ডে আসামী ৪৬

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে নগরের কোতোয়ালী থানায় আলিফ হত্যার ৩ দিন পর পিতা জামাল উদ্দীন বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন- কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও  রাজীব ভট্টাচার্য্য।
মামলার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।
তিনি বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগ ১১৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন আলিফের ভাই খানে আলম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকান্ডে আসামী ৪৬

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৪

featured Image
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে নগরের কোতোয়ালী থানায় আলিফ হত্যার ৩ দিন পর পিতা জামাল উদ্দীন বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন- কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও  রাজীব ভট্টাচার্য্য।
মামলার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।
তিনি বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগ ১১৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন আলিফের ভাই খানে আলম।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত