নজর বিডি

কবজিকাটা আনোয়ার গ্রুপের পাঁচ সদস্য গ্রেফতার

‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী কুমির রুবেল ও কোরবানসহ পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যৌথ অভিযানে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য কুমির রুবেল ও কোরবানকে ধারালো চাপাতি ও সামুরাইসহ গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের সহযোগীদেরও আটক করে যৌথ বাহিনী।
র‍্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় মোহাম্মদপুর এলাকায় সাধারণ মানুষজনকে কোপানো এবং ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কবজিকাটা আনোয়ার গ্রুপের পাঁচ সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৪

featured Image
‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী কুমির রুবেল ও কোরবানসহ পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যৌথ অভিযানে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য কুমির রুবেল ও কোরবানকে ধারালো চাপাতি ও সামুরাইসহ গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের সহযোগীদেরও আটক করে যৌথ বাহিনী।
র‍্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় মোহাম্মদপুর এলাকায় সাধারণ মানুষজনকে কোপানো এবং ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত