নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে আগুন লেগে বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে ছাই

গাজীপুর কোনাবাড়ী এলাকায় আগুন লেগে তিনটি বাসা বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী এলাকায় আমবাগ রোডের পাশে মেরাজ হোসেন, শহীদ কাজী ও খুশি বেগমের টিনশেডের তিনটি বাড়িতে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে চৌরাস্তা ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে টিনশেড বাসা বাড়ি তিনটির ৫৭টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গাজীপুরে আগুন লেগে বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪

featured Image
গাজীপুর কোনাবাড়ী এলাকায় আগুন লেগে তিনটি বাসা বাড়ির ৫৭টি কক্ষ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী এলাকায় আমবাগ রোডের পাশে মেরাজ হোসেন, শহীদ কাজী ও খুশি বেগমের টিনশেডের তিনটি বাড়িতে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে চৌরাস্তা ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে টিনশেড বাসা বাড়ি তিনটির ৫৭টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত