নজর বিডি

এশিয়ান টিভির সাংবাদিক হেনস্তার ঘটনায় গ্রেফতার ২

উত্তরায় জামির আলী মার্কেট অবৈধ দখল ও সাংবাদিক হেনস্তার ঘটনায় এবং বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামী রাবেয়া সনি ও আল-আমিন’কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। জানাগেছে রাজধানীর উত্তরা পশ্চিম থানা, আশুলিয়া থানা ও ভাটার থানা সহ একাধিক ছাত্র হত্যা মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার(৬ মার্চ) রাত ৭.৩০ মিনিট থেকে এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে গত ০৭/১০/২০২৪ ইং তারিখে জামির আলী মার্কেট গন্ডগোল হচ্ছে এবং সেখানে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করেছে এমন সময় সাংবাদিক ফরিদ আহমেদ নয়ন তথ্য সংগ্রহ করতে যায়। ১নং বিবাদী রাবেয়া সনি সাংবাদিক পরিচয় পাওয়া মাত্র হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এছাড়া ২নং বিবাদী আল-আমীন ঘটনাস্থলে উপস্থিত ছিলো। উত্তরা পশ্চিম থানায় ১ নং বিবাদী রাবেয়া সনি(৩৪) পিতা জমির আলি ও ২ নং বিবাদি মো: আল আমিন(৩৮) পিতা অজ্ঞাত সহ আরো ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিদের নাম উল্লেখ করে সেসময় একটি অভিযোগ দায়ের করা হলেও উত্তরা পশ্চিম থানা মামলা নিতে অপরাগতা প্রকাশ করে। এছাড়া শেখ হাসিনা সরকারের আমলে তৎকালীন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও এমপি হাবীব হাসান কে ব্যবহার করে তারা এই মার্কেট দখল নিয়ে যায়। জমির মালিক ওমর ফারুককে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

এশিয়ান টিভির সাংবাদিক হেনস্তার ঘটনায় গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৫

featured Image
উত্তরায় জামির আলী মার্কেট অবৈধ দখল ও সাংবাদিক হেনস্তার ঘটনায় এবং বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামী রাবেয়া সনি ও আল-আমিন’কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। জানাগেছে রাজধানীর উত্তরা পশ্চিম থানা, আশুলিয়া থানা ও ভাটার থানা সহ একাধিক ছাত্র হত্যা মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার(৬ মার্চ) রাত ৭.৩০ মিনিট থেকে এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে গত ০৭/১০/২০২৪ ইং তারিখে জামির আলী মার্কেট গন্ডগোল হচ্ছে এবং সেখানে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করেছে এমন সময় সাংবাদিক ফরিদ আহমেদ নয়ন তথ্য সংগ্রহ করতে যায়। ১নং বিবাদী রাবেয়া সনি সাংবাদিক পরিচয় পাওয়া মাত্র হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এছাড়া ২নং বিবাদী আল-আমীন ঘটনাস্থলে উপস্থিত ছিলো। উত্তরা পশ্চিম থানায় ১ নং বিবাদী রাবেয়া সনি(৩৪) পিতা জমির আলি ও ২ নং বিবাদি মো: আল আমিন(৩৮) পিতা অজ্ঞাত সহ আরো ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিদের নাম উল্লেখ করে সেসময় একটি অভিযোগ দায়ের করা হলেও উত্তরা পশ্চিম থানা মামলা নিতে অপরাগতা প্রকাশ করে। এছাড়া শেখ হাসিনা সরকারের আমলে তৎকালীন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও এমপি হাবীব হাসান কে ব্যবহার করে তারা এই মার্কেট দখল নিয়ে যায়। জমির মালিক ওমর ফারুককে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত