নজর বিডি
প্রকাশ : সোমবার, ১০ মার্চ ২০২৫

দিনাজপুরে ধর্ষকদের বিচারের দাবিতে জেলা মহিলাদলের মানববন্ধন

মাগুরায় ৮ বছরের শিশুসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে জেলা জাতীয়বাদী মহিলাদল। ১০ মার্চ ২০২৫ সোমবার সকাল ১১ হতে ১২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের (শহরের নিমতলা) সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে জেলা জাতীয়বাদী মহিলাদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহীন সুলতানা ডিউটি প্রমুখ। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, মাগুরাসহ সারা দেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের শাস্তি না দিলে ধর্ষকরা আরো বেপরোয়া হয়ে উঠবে। তাদের এমন শাস্তি দিতে হবে যাতে অন্যরা সতর্ক হয়ে যায়। জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি বলেন, অতিতে নারী ধর্ষক ও নারী নির্যাতনকারিদের উপযুক্ত বিচার না করায় ধর্ষকরা আজ বেপরোয়া হয়ে উঠেছে। ধর্ষকদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তাই অবিলম্বে নারী ধর্ষক ও নির্যাতনের বিচার করার জন্য অন্তর্বর্তিকালিন সরকারের প্রতি দাবি জানান তিনি। মানববন্ধন শেষে নিমতলা প্রেসক্লাবের সামনে থেকে এক বিশাল মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলরোডস্থ জেলা বিএনপি'র কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দিনাজপুরে ধর্ষকদের বিচারের দাবিতে জেলা মহিলাদলের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৫

featured Image
মাগুরায় ৮ বছরের শিশুসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে জেলা জাতীয়বাদী মহিলাদল। ১০ মার্চ ২০২৫ সোমবার সকাল ১১ হতে ১২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের (শহরের নিমতলা) সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে জেলা জাতীয়বাদী মহিলাদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহীন সুলতানা ডিউটি প্রমুখ। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, মাগুরাসহ সারা দেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের শাস্তি না দিলে ধর্ষকরা আরো বেপরোয়া হয়ে উঠবে। তাদের এমন শাস্তি দিতে হবে যাতে অন্যরা সতর্ক হয়ে যায়। জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি বলেন, অতিতে নারী ধর্ষক ও নারী নির্যাতনকারিদের উপযুক্ত বিচার না করায় ধর্ষকরা আজ বেপরোয়া হয়ে উঠেছে। ধর্ষকদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তাই অবিলম্বে নারী ধর্ষক ও নির্যাতনের বিচার করার জন্য অন্তর্বর্তিকালিন সরকারের প্রতি দাবি জানান তিনি। মানববন্ধন শেষে নিমতলা প্রেসক্লাবের সামনে থেকে এক বিশাল মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলরোডস্থ জেলা বিএনপি'র কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত