নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত

ঢাকা, ১৩ মার্চ ২০২৫: খেলাফত মজলিসের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের নিকট সংবিধান সংস্কার, জনপ্রশাসন সংস্কার, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ে কমিশনসমূহের প্রতিবেদনের উপর মতামত জমা দিয়েছে খেলাফত মজলিস। আজ ১৩ মার্চ দুপুর ১২টায় খেলফত মজলিসের যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের নিকট স্প্রেডশীট ও অতিরিক্ত কাগজে খেলাফত মজলিসের লিখিত মতামত হস্তান্তর করেন। এ সময় অধ্যাপক ড. আলী রীয়াজ নির্ধারিত সময়ের মধ্যে মতামত প্রদানের জন্য খেলাফত মজলিস নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে দায়িত্ব পালন ও অক্লান্ত পরিশ্রম করার জন্য খেলাফত মজলিসের পক্ষ থেকেও ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানানো হয়। এ সময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো: আবুল হোসাইন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৫

featured Image
ঢাকা, ১৩ মার্চ ২০২৫: খেলাফত মজলিসের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের নিকট সংবিধান সংস্কার, জনপ্রশাসন সংস্কার, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ে কমিশনসমূহের প্রতিবেদনের উপর মতামত জমা দিয়েছে খেলাফত মজলিস। আজ ১৩ মার্চ দুপুর ১২টায় খেলফত মজলিসের যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের নিকট স্প্রেডশীট ও অতিরিক্ত কাগজে খেলাফত মজলিসের লিখিত মতামত হস্তান্তর করেন। এ সময় অধ্যাপক ড. আলী রীয়াজ নির্ধারিত সময়ের মধ্যে মতামত প্রদানের জন্য খেলাফত মজলিস নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে দায়িত্ব পালন ও অক্লান্ত পরিশ্রম করার জন্য খেলাফত মজলিসের পক্ষ থেকেও ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানানো হয়। এ সময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো: আবুল হোসাইন উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত