স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও স্বর্ণ লুট
আশুলিয়ায় স্ত্রীর সামনে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে স্বর্ণ ডাকাতির ঘটনার রহস্য উৎঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র সহ জড়িত ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, আশুলিয়ার নয়ারহাট বাজারে অজ্ঞাতনামা ডাকাতরা দিলীপ স্বর্ণালয়ের মালিক দিলীপকে তার স্ত্রী স্বরস্বতী দাস এর সামনে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করে এবং স্বর্ণের ব্যাগ লুণ্ঠন করে নিয়ে যায়।
পরে পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকা ব্যক্তিদের অভিযানে মোট ০৬ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে ০৫ জন ডাকাত ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যা ও স্বর্ণ ডাকাতি সংঘটন করে এবং একজন ডাকাতি মালামাল তার জিম্মায় রাখে।
এসময় স্বর্ণ ১৩ ভরি, স্বর্ণ বিক্রয়ের ৭৬,০০০/- টাকা এবং ২টা হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়।
সটঃ মোহাম্মদ আনিসুজ্জামান, পুলিশ সুপার ঢাকা জেলা।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন