অনুমোদন পেলো বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘গ্রামীন ইউনিভার্সিটি
অন্তর্বর্তী সরকার নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে, যার নাম 'গ্রামীণ ইউনিভার্সিটি'। রাজধানীর দক্ষিণ দিয়াবাড়ীতে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানানো হয়েছে।
গত সোমবার, শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে অনুমোদনের চিঠি প্রদান করে। এতে বলা হয়,‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০’-এর ৬ নম্বর ধারার অধীনে ২২টি শর্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়টি স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দেওয়া হলো।
শর্ত ও প্রয়োজনীয়তা:
- অনুমতির মেয়াদ ৭ বছর।
- ন্যূনতম ২৫,০০০ বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে।
- কমপক্ষে তিনটি অনুষদ এবং এর অধীনে ছয়টি বিভাগ চালু করতে হবে।
- বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে দেড় কোটি টাকা তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে।
- বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর সব বিধান ও শর্ত মেনে চলতে হবে, ইত্যাদি।
নতুন এই অনুমোদনের ফলে দেশে মোট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ১১৬টি।

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন