নজর বিডি

খিলক্ষেতে ধর্ষককে পুলিশের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি, পুলিশ সদস্য আহত

রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে স্থানীয় জনতা পিটিয়ে আহত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা হয়। এতে থানার ওসি (তদন্ত) আশিকুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। খিলক্ষেত থানার দায়িত্বরত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, কয়েক শ লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। আহত অভিযুক্ত ও পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার ওসি কামাল হোসেন জানান, গুরুতর আহত অভিযুক্তকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খিলক্ষেতে ধর্ষককে পুলিশের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি, পুলিশ সদস্য আহত

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৫

featured Image
রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে স্থানীয় জনতা পিটিয়ে আহত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা হয়। এতে থানার ওসি (তদন্ত) আশিকুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। খিলক্ষেত থানার দায়িত্বরত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, কয়েক শ লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। আহত অভিযুক্ত ও পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার ওসি কামাল হোসেন জানান, গুরুতর আহত অভিযুক্তকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত