ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্যানসার চিকিৎসার জন্য বিশেষায়িত তার্কিশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং সংলগ্ন একটি মেডিকেল বিদ্যালয় ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সেনাবাহিনীকে গাজায় আরও এলাকা দখলের নির্দেশ দিয়েছেন।
তিনি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হামাস জিম্মিদের মুক্ত না করে, তাহলে গাজার কিছু অংশ স্থায়ীভাবে দখল করা হবে।
ইসরায়েলি বাহিনীর দাবি, হাসপাতাল এলাকায় হামাসের সদস্যরা অবস্থান করছিলেন, তাই সেখানে হামলা চালানো হয়েছে। তবে আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, নেতজারিম করিডর সম্প্রসারণ এবং নতুন বাফার জোন তৈরি করতেই এই হামলা চালানো হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করেছে।
এছাড়া, আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী বুলডোজার ব্যবহার করে গাজার আরও আবাসিক ভবন ও কৃষিজমি ধ্বংস করেছে।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন