নজর বিডি
প্রকাশ : শনিবার, ২২ মার্চ ২০২৫

দিনাজপুরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত

দিনাজপুরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর কৃষক-কৃষাণীদের নিয়ে এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের রাজবাটীস্থ কৃষি গবেষণা কেন্দ্রের বাস্তবায়নে এবং কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্পের অধীনে দিনাজপুর সদর উপজেলার প্রান্তিক কৃষক-কৃষাণীদের নিয়ে এসব যন্ত্রপাতির উপর এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিনাজপুর বিএআরআই কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুল হুদা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল আলম। এসময় দিনাজপুর বিএআরআই কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবা খানম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগের উর্র্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মামুনুর রশীদ সরকার। প্রসঙ্গত, বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি, মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক, যন্ত্রচালকদের নিয়ে এই ট্রায়াল অনুষ্ঠানে কৃষিকে বাণিজ্যিকীকরণে মানসম্মত কৃষি যন্ত্রপাতি ব্যবহার ও প্রস্তুতকরণ এবং ব্যবহার সহজকরণ সরেজমিনে দেখানো হয়। এরপর বারি নিড়ানী যন্ত্র, বারি শস্য ঝাড়াই ও বারি গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রের উপর এডাপটিভ ট্রায়াল কৃষক-কৃষাণীদের হাতে কলমে দেখানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দিনাজপুরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৫

featured Image
দিনাজপুরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর কৃষক-কৃষাণীদের নিয়ে এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের রাজবাটীস্থ কৃষি গবেষণা কেন্দ্রের বাস্তবায়নে এবং কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্পের অধীনে দিনাজপুর সদর উপজেলার প্রান্তিক কৃষক-কৃষাণীদের নিয়ে এসব যন্ত্রপাতির উপর এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিনাজপুর বিএআরআই কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুল হুদা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল আলম। এসময় দিনাজপুর বিএআরআই কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবা খানম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগের উর্র্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মামুনুর রশীদ সরকার। প্রসঙ্গত, বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি, মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক, যন্ত্রচালকদের নিয়ে এই ট্রায়াল অনুষ্ঠানে কৃষিকে বাণিজ্যিকীকরণে মানসম্মত কৃষি যন্ত্রপাতি ব্যবহার ও প্রস্তুতকরণ এবং ব্যবহার সহজকরণ সরেজমিনে দেখানো হয়। এরপর বারি নিড়ানী যন্ত্র, বারি শস্য ঝাড়াই ও বারি গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রের উপর এডাপটিভ ট্রায়াল কৃষক-কৃষাণীদের হাতে কলমে দেখানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত