নজর বিডি
প্রকাশ : রোববার, ২৩ মার্চ ২০২৫

হাসনাতের বক্তব্য ‘অসত্য ও অপরিপক্ব’: সেনাসদর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক ফেসবুক পোস্টকে ‘অসত্য ও রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছে সেনাবাহিনী সদর দপ্তর। সুইডেনভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সেনাসদর স্বীকার করেছে যে, গত ১১ মার্চ সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে হাসনাত আবদুল্লাহ ও এনসিপির আরেক নেতা সারজিস আলমের বৈঠক হয়েছিল। তবে সেনাসদর দাবি করেছে, বৈঠকটি হাসনাতদের আগ্রহেই হয়েছিল এবং সেখানে কোনো চাপ বা প্রস্তাব দেওয়ার বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে একটি পরিকল্পনা বাস্তবায়নে সেনাবাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর ওপর চাপ দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, ১১ মার্চ দুপুর ২:৩০-এ ক্যান্টনমেন্টে তাঁকে ও আরও দুজনকে ডেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং আসন সমঝোতার বিনিময়ে প্রস্তাবটি মানতে বলা হয়। এ বিষয়ে সেনাসদরের পক্ষ থেকে নেত্র নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হাসনাতের এসব বক্তব্য ‘অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব গল্পের সম্ভার’ ছাড়া কিছু নয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের পুনর্বাসনের সঙ্গে জড়িত নয় এবং এসব ‘মিথ্যা’ প্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হাসনাতের বক্তব্য ‘অসত্য ও অপরিপক্ব’: সেনাসদর

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৫

featured Image
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক ফেসবুক পোস্টকে ‘অসত্য ও রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছে সেনাবাহিনী সদর দপ্তর। সুইডেনভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সেনাসদর স্বীকার করেছে যে, গত ১১ মার্চ সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে হাসনাত আবদুল্লাহ ও এনসিপির আরেক নেতা সারজিস আলমের বৈঠক হয়েছিল। তবে সেনাসদর দাবি করেছে, বৈঠকটি হাসনাতদের আগ্রহেই হয়েছিল এবং সেখানে কোনো চাপ বা প্রস্তাব দেওয়ার বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে একটি পরিকল্পনা বাস্তবায়নে সেনাবাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর ওপর চাপ দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, ১১ মার্চ দুপুর ২:৩০-এ ক্যান্টনমেন্টে তাঁকে ও আরও দুজনকে ডেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং আসন সমঝোতার বিনিময়ে প্রস্তাবটি মানতে বলা হয়। এ বিষয়ে সেনাসদরের পক্ষ থেকে নেত্র নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হাসনাতের এসব বক্তব্য ‘অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব গল্পের সম্ভার’ ছাড়া কিছু নয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের পুনর্বাসনের সঙ্গে জড়িত নয় এবং এসব ‘মিথ্যা’ প্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত