জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে ইফতার ও নৈশভোজ
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আজ সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে এক বিশেষ ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি অনুষ্ঠানে উপস্থিত থেকে আহত ছাত্র-ছাত্রীদের খোঁজখবর নেন এবং তাঁদের সাথে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বেসামরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশ নেন। ইফতার শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আহত ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত মোট ৪,২১৫ জন দেশব্যাপী বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা পেয়েছেন, যার মধ্যে ৯৮৯ জনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে ৩৯ জন রোগী সিএমএইচ, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর এ আয়োজন আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি তাঁদের সুস্থতা ও পুনর্বাসনে নিরবচ্ছিন্ন সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন