নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৪ মার্চ ২০২৫

বাড়ি ফেরা হলো না বিজিবি সদস্য বেলালের

বাড়ি ফেরা হলো না বিজিবি সদস্য বেলালের

ঈদের ছুটিতে বাড়ি ফিরে মা-বাবা, স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে আনন্দ করার স্বপ্ন দেখেছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য বেলাল হাসান। ছুটি মঞ্জুর হওয়ার খবর জানিয়ে বাবাকে ফোনও করেছিলেন তিনি। কিন্তু সেই আনন্দযাত্রা আর সম্ভব হলো না। দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হয়ে তিনি চিরবিদায় নিলেন।

গত ২১ মার্চ (শুক্রবার) গভীর রাতে দায়িত্ব পালনকালে পানিতে ডুবে মারা যান বিজিবি সদস্য বেলাল হাসান। দুই দিন পর, ২৩ মার্চ (রোববার) দুপুরে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বঙ্গোপসাগর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় বেলাল হাসান কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি দুই কন্যাসন্তানের জনক—১৮ মাস বয়সী আনহা বিন হাসান ও আট বছর বয়সী আন্নাফি বিন হাসান।

শোকস্তব্ধ পরিবার স্বামী হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন বেলালের স্ত্রী রোকসানা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন— "কথা ছিল ২৫ মার্চ ছুটি নিয়ে বাড়ি আসবে। ঈদ করবে পরিবারের সঙ্গে। কিন্তু এখন আমাকে সাগরে ভাসিয়ে সে চিরকালের জন্য ছুটি নিয়ে চলে গেল। দুটি অবুঝ সন্তান নিয়ে আমি এখন কোথায় দাঁড়াব?"

নিহতের মা-বাবাও বাকরুদ্ধ, সন্তান হারানোর শোকে নির্বাক হয়ে পড়েছেন তারা।

বেলালের ভাই নাসির উদ্দিন জানান, রোববার (২৩ মার্চ) রাত ৮টার দিকে মরদেহ কুমিল্লার উদ্দেশে রওনা হয়। আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে।

এর আগে, ২২ মার্চ (শনিবার) বিকেলে বিজিবি থেকে পরিবারের কাছে খবর পৌঁছায় যে বেলাল নিখোঁজ হয়েছেন। পরে কুমিল্লা বিজিবি ক্যাম্পে গিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন যে রাখাইন এলাকায় তার মরদেহ পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বাড়ি ফেরা হলো না বিজিবি সদস্য বেলালের

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত