প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জনগণকে গুজব ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, "গুজব হলো জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির সবচেয়ে বড় হাতিয়ার। গুজব দেখলেই তার প্রকৃত উৎস অনুসন্ধান করতে হবে এবং অবহেলা করা যাবে না।"
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এর মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। তিনি বলেন, "আমরা একটি যুদ্ধাবস্থার মধ্যে আছি। দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের মহোৎসব চলছে। নির্বাচন যতই ঘনিয়ে আসবে, এই অপপ্রচার আরও ভয়ংকর রূপ নেবে।" তিনি আরও জানান, এই মিথ্যা প্রচারণা বন্ধ করতে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে, এবং জাতিসংঘ মহাসচিব এই বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "আমাদের ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্যকে ভাঙতে চায়। তাদের কৌশল এতই চতুর যে আপনি টেরই পাবেন না কখন তাদের খেলায় পুতুল হয়ে গেছেন। আমাদের সচেতনতা এবং ঐক্যের মাধ্যমেই এই ষড়যন্ত্রকে রুখতে হবে।" জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে গুজব ও মিথ্যা প্রচারণার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৫

আপনার মতামত লিখুন