নজর বিডি

ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ভয়াবহ ডাকাতি, আটক ৪

রাজধানীর ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৬ মার্চ) সকালে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বুধবার ভোরে র‍্যাবের পোশাকে ধানমন্ডির একটি ভবনে ডাকাতি করতে যায় ৮ থেকে ১০ জনের একটি দল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ভবনে থাকা একটি কক্ষ থেকে নগদ টাকা লুট করছেন ২ জন। তারা বেরিয়ে যাওয়ার পর আরও ৩ জন সেই কক্ষে প্রবেশ করে বাকি টাকাও নিয়ে যান। পুলিশ জানায়, ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ও পুলিশ মিলে চারজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটক চারজনের কেউই র‍্যাব সদস্য নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। রমনা থানার ডিসি জানান, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় আটক হয় ৪ জন। তাদের গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় র‍্যাবের কোনো সদস্য জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ভয়াবহ ডাকাতি, আটক ৪

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৫

featured Image
রাজধানীর ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৬ মার্চ) সকালে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বুধবার ভোরে র‍্যাবের পোশাকে ধানমন্ডির একটি ভবনে ডাকাতি করতে যায় ৮ থেকে ১০ জনের একটি দল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই ভবনে থাকা একটি কক্ষ থেকে নগদ টাকা লুট করছেন ২ জন। তারা বেরিয়ে যাওয়ার পর আরও ৩ জন সেই কক্ষে প্রবেশ করে বাকি টাকাও নিয়ে যান। পুলিশ জানায়, ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ও পুলিশ মিলে চারজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটক চারজনের কেউই র‍্যাব সদস্য নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। রমনা থানার ডিসি জানান, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় আটক হয় ৪ জন। তাদের গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় র‍্যাবের কোনো সদস্য জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত