নজর বিডি

খিলক্ষেত ৪০ লক্ষ টাকা মুল্যের গাঁজা ও পিকআপসহ গ্রেফতার ১

রাজধানীর খিলক্ষেত এলাকায় বিশেষ অভিযানে ৪০ লক্ষ টাকা মূল্যের ১৪০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. দেলোয়ার (২৫)। মঙ্গলবার (২৫শে মার্চ) বিকেল আনুমানিক ৫:৫০ মিনিটে খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দেলোয়ারকে গ্রেফতার করা হয়। ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কয়েকজন মাদক কারবারি ৩০০ ফিট রাস্তার কাঞ্চন ব্রিজ এলাকা থেকে একটি পিকআপযোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে রাজধানীতে প্রবেশ করছে। এ সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা ৩০০ ফিট রাস্তায় চেকপোস্ট স্থাপন করে।কাঞ্চন ব্রিজের দিক থেকে সন্দেহজনক একটি পিকআপ এলে সেটি থামার সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়িটি না থেমে দ্রুত কুড়িল বিশ্বরোডের দিকে চলে যায়। এরপর ডিবি টিম পিছু ধাওয়া করে খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকায় ব্যারিকেড দিয়ে গাড়িটি আটকাতে সক্ষম হয়। এ সময় গাড়ির চালক দেলোয়ারকে গ্রেফতার করা হয় তবে গাড়িতে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে দেলোয়ারের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের বডিতে বিশেষভাবে তৈরি করা বাক্সের ভেতর থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ টাকা।এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দেলোয়ার ও পলাতক ইয়াসিনসহ আরও ২/৩ জনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঢাকা ও আশেপাশের এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মামলা সুষ্টু তদন্ত ও পলাতক ইয়াছিনসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খিলক্ষেত ৪০ লক্ষ টাকা মুল্যের গাঁজা ও পিকআপসহ গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত