নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত

ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত
ফিলিস্তিনের গাজা ছিটমহলের উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল-কানুয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে হামাসের আল-আকসা টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে। গাজার জাবালিয়া এলাকায় একটি তাঁবুকে লক্ষ্য করে চালানো হামলায় আল-কানুয়া নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। এর আগে, চলতি সপ্তাহে ইসরায়েলের হামলায় হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুম ও সালাহ আল-বারদাউইল নিহত হন। হামাসের সূত্রে জানা গেছে, বারদাউইল ও বারহুম সংগঠনের ২০ সদস্যের শীর্ষ নীতিনির্ধারণী পরিষদের সদস্য ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ পরিষদের ১১ জন নেতা নিহত হয়েছেন। এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের বড় পরিসরে হামলা শুরু করার পর নারী ও শিশুসহ অন্তত ৮৩০ জন প্রাণ হারিয়েছেন। গাজা সিটি ও খান ইউনিসেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে। প্রায় দুই মাস স্থায়ী যুদ্ধবিরতি ভেঙে গত সপ্তাহ থেকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে। ইসরায়েল দাবি করছে, গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে হামাসের ওপর চাপ প্রয়োগ করতেই তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য উভয় পক্ষই পরস্পরকে দায়ী করছে। গাজার ২৩ লাখ মানুষ দীর্ঘদিন ধরে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। প্রায় ১৮ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৫

featured Image
ফিলিস্তিনের গাজা ছিটমহলের উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল-কানুয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে হামাসের আল-আকসা টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে। গাজার জাবালিয়া এলাকায় একটি তাঁবুকে লক্ষ্য করে চালানো হামলায় আল-কানুয়া নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। এর আগে, চলতি সপ্তাহে ইসরায়েলের হামলায় হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুম ও সালাহ আল-বারদাউইল নিহত হন। হামাসের সূত্রে জানা গেছে, বারদাউইল ও বারহুম সংগঠনের ২০ সদস্যের শীর্ষ নীতিনির্ধারণী পরিষদের সদস্য ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ পরিষদের ১১ জন নেতা নিহত হয়েছেন। এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের বড় পরিসরে হামলা শুরু করার পর নারী ও শিশুসহ অন্তত ৮৩০ জন প্রাণ হারিয়েছেন। গাজা সিটি ও খান ইউনিসেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে। প্রায় দুই মাস স্থায়ী যুদ্ধবিরতি ভেঙে গত সপ্তাহ থেকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করেছে। ইসরায়েল দাবি করছে, গাজায় আটক জিম্মিদের মুক্তি দিতে হামাসের ওপর চাপ প্রয়োগ করতেই তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য উভয় পক্ষই পরস্পরকে দায়ী করছে। গাজার ২৩ লাখ মানুষ দীর্ঘদিন ধরে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। প্রায় ১৮ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত