চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠক
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের ফাঁকে কিওনহাইতে বোয়াও স্টেট গেস্ট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সহযোগিতা ও সম্ভাবনাময় খাতগুলোতে অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা এম ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রসঙ্গত, ড. ইউনূস বুধবার (২৬ মার্চ) চার দিনের চীন সফরে গেছেন। এটি প্রধান উপদেষ্টার প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বিদেশ সফর, যেখানে তিনি চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ছাড়াও বোয়াও ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিচ্ছেন।

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন