শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, অভিযোগ সরকার উৎখাতের ষড়যন্ত্র
সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলায় শেখ হাসিনা ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলমসহ মোট ৭২ জনকে আসামি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ষড়যন্ত্রের অভিযোগ
প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের সাম্প্রতিক এক ভার্চ্যুয়াল মিটিংয়ে শেখ হাসিনা ও অন্য আসামিরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করেন। বিষয়টি জানার পর সিআইডির একজন কর্মকর্তা বাদী হয়ে আদালতে এ মামলা করেন, যা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সিআইডির ব্যাখ্যা
সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর আয়োজিত অনলাইন মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করা হয়, যেখানে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার প্রত্যয় ব্যক্ত করেন আসামিরা। ওই বৈঠকে ৫৭৭ জন অংশ নেন।
সিআইডি আরও জানায়, মিটিংয়ে অংশগ্রহণকারীদের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনায় উঠে আসে যে, তাঁরা বর্তমান সরকারকে উৎখাত করতে এবং শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে না দেওয়ার বিষয়ে আলোচনা করেন। সেই সঙ্গে তাঁরা গৃহযুদ্ধের আহ্বান জানান, যা রাষ্ট্রদ্রোহিতার স্পষ্ট উপাদান বহন করে।
পরবর্তী পদক্ষেপ
মামলার তদন্ত শুরু করেছে সিআইডি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন