নজর বিডি
প্রকাশ : রোববার, ৩০ মার্চ ২০২৫

নড়াইলে দু'পক্ষের সংঘর্ষে নিহত১, আহত ১০

নড়াইলে দু'পক্ষের সংঘর্ষে নিহত১, আহত ১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলায় দু'পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম তালেব শেখ (৬৫)। এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন। আজ রোববার (৩০ মার্চ) সন্ধার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তালেব ওই গ্রামের ইমতিয়াজ শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পেড়োলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে দুই বংশ লস্কর বাড়ি ও শেখ বাড়ীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সন্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের সুইচগেট বাজার এলাকায় দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে শেখ বংশের তালেব শেখ নামে এক বৃদ্ধ গুরুতর জখম হলে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় নেয়া হয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে তা পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ছাড়া এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলে দু'পক্ষের সংঘর্ষে নিহত১, আহত ১০

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৫

featured Image
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলায় দু'পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম তালেব শেখ (৬৫)। এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন। আজ রোববার (৩০ মার্চ) সন্ধার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তালেব ওই গ্রামের ইমতিয়াজ শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পেড়োলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে দুই বংশ লস্কর বাড়ি ও শেখ বাড়ীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সন্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের সুইচগেট বাজার এলাকায় দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে শেখ বংশের তালেব শেখ নামে এক বৃদ্ধ গুরুতর জখম হলে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় নেয়া হয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে তা পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ছাড়া এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।  

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত