নজর বিডি

উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষ নিহত ৩

উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষ নিহত ৩
কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন৷ রোববার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে ও স্থানীয় মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও তার চাচাতো ভাই আব্দুল মান্নানদের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে কয়েকদিন ধরে ঝগড়া বিবাদ চলছিল। রোববার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন কয়েকজন। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং প্রতিপক্ষ আব্দুল মান্নান ও তার বোন শাহিনার মৃত্যু হয়। মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার মসজিদের খতিব। নিহত সবাই আপন চাচাতো ভাই-বোন। উখিয়া থানার ওসি আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষ নিহত ৩

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৫

featured Image
কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন৷ রোববার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে ও স্থানীয় মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও তার চাচাতো ভাই আব্দুল মান্নানদের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে কয়েকদিন ধরে ঝগড়া বিবাদ চলছিল। রোববার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন কয়েকজন। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং প্রতিপক্ষ আব্দুল মান্নান ও তার বোন শাহিনার মৃত্যু হয়। মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার মসজিদের খতিব। নিহত সবাই আপন চাচাতো ভাই-বোন। উখিয়া থানার ওসি আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত