নজর বিডি

সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান চলছে-দুদক

সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান চলছে-দুদক
ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতি অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার আসামি হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। রোববার (৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান চলছে। আমরা আশঙ্কা করছি, তিনি দুদকের আসামিও হতে পারেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা, আমাদের নতুন কমিশন মাত্র ৭৫ কর্মদিবস পেরিয়ে এসেছি। শততম কর্মদিবস অতিক্রান্ত হলে আপনারাই বিবেচনা করবেন ৫ আগস্টের নব অভ্যুদয়ের পর বহুবিধ সীমাবদ্ধতার মধ্যেও একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুদক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান চলছে-দুদক

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৫

featured Image
ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতি অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার আসামি হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। রোববার (৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান চলছে। আমরা আশঙ্কা করছি, তিনি দুদকের আসামিও হতে পারেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা, আমাদের নতুন কমিশন মাত্র ৭৫ কর্মদিবস পেরিয়ে এসেছি। শততম কর্মদিবস অতিক্রান্ত হলে আপনারাই বিবেচনা করবেন ৫ আগস্টের নব অভ্যুদয়ের পর বহুবিধ সীমাবদ্ধতার মধ্যেও একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুদক।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত