নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

২০২৪-২৫ খরিদ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ৮ এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যত্রুমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়র উদ্দিন মোল্লা কার্যত্রুমের উদ্ধোধন করেন। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরকার। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দিন শেখ,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আয়েশা সিদ্দিকা,উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান,উপজেলা উপ-সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদ প্রমূখ। উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ১৩৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেক কৃষককে ১ কেজি তুষা পাটের বীজ,৫কেজি ডিএফপি সার ও ৫কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।এরপূর্বে অতিথি ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়র উদ্দিন মোল্লা উপজেলার মহারাজপুর ইউনিয়নের খালসিকান্দা গ্রামে একটি সবজি ও একটি পেঁয়াজের মাঠ পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মুকসুদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৫

featured Image
২০২৪-২৫ খরিদ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ৮ এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যত্রুমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়র উদ্দিন মোল্লা কার্যত্রুমের উদ্ধোধন করেন। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরকার। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দিন শেখ,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আয়েশা সিদ্দিকা,উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান,উপজেলা উপ-সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদ প্রমূখ। উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ১৩৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেক কৃষককে ১ কেজি তুষা পাটের বীজ,৫কেজি ডিএফপি সার ও ৫কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।এরপূর্বে অতিথি ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়র উদ্দিন মোল্লা উপজেলার মহারাজপুর ইউনিয়নের খালসিকান্দা গ্রামে একটি সবজি ও একটি পেঁয়াজের মাঠ পরিদর্শন করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত