নজর বিডি

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে তুলে নেওয়ার হুমকির

ভুক্তভোগী সুমা আক্তার বলেন, আমার স্বামী বিদেশে থাকেন সেই সুযোগ কাজে লাগিয়ে আবু সাঈদ হাওলাদার আমাকে মাঝে মাঝেই কুপ্রস্তাব দেয় আমি তার প্রস্তাবে রাজি নাহলে আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। শ্রীনগর উপজেলা আটপাড়া ইউনিয়নের কল্লিগাঁও গ্রামের জলিল হাওলাদারের স্ত্রী মাসুদা বেগম (৫৫) কে প্রাণনাশের হুমকির ঘটনা ঘটে। ১৭ মে শনিবার একই এলাকার কুয়েত প্রবাসী হালিম হাওলাদারের পুত্র আবু সাঈদ হাওলাদার (২৪) এর বিরুদ্ধে এই প্রাণনাশের হুমকির অভিযোগ উঠে । মাসুদা বেগম ও তার দুই পুত্র বধু স্থানীয় থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা যায়, আ: জলিল হাওলাদারের সাথে তার ছোট ভাই আ: হালিম হাওলাদারের সাথে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে, তার জেরে গতকাল জলিল হাওলাদারের ছেলের ঘরের নাতি মুন (১০),এবং তাছিম (৯) সখের বসবতি হয়ে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গেলে আবু সাঈদ এবং তার মা সালমা বেগম মুন ও তাছিমকে অকর্থ্য ভাষায় গালিগালাজ করলে মাসুদা বেগম এগিয়ে গেলে তাকেও খারাপ ভাষায় বকাবকি করে এবং ঘরে থাকা কাঠের ডাঁসা নিয়ে মারতে আসলে মাসুদা বেগম প্রাণের ভয়ে দৌড়ে পালায়। এদিকে পুত্র বধু সুমা আক্তার এবং তানিয়া আক্তার শাশুড়ী মাসুদা বেগমকে বাচাতে এগিয়ে আসলে আবু সাঈদ তাদেরকে রাতের আঁধারে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করে বলে আমাদের ছেলে মেয়ে যখন স্কুলে যাবে তখন ওদেরকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলবে। ভুক্তভোগী সুমা আক্তার বলেন, আমার স্বামী বিদেশে থাকেন সেই সুযোগ কাজে লাগিয়ে আবু সাঈদ হাওলাদার আমাকে মাঝে মাঝেই কুপ্রস্তাব দেয় আমি তার প্রস্তাবে রাজি নাহলে আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এখন আমি ও আমার সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের নিকট আবু সাঈদের হাওলাদারের উপযুক্ত শাস্তি দাবি করছি। আবু সাঈদের নিকট বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেয়। এই বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো: শাকিল আহম্মেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে তুলে নেওয়ার হুমকির

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত