নজর বিডি

দিনাজপুরে ডিএনসি-র অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০ মে-২০২৫

মঙ্গলবার সকাল ৭ টায় ডিএনসি'র পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের দক্ষিন পার্শ্বে হানিফ পরিবহন বাসের ভিতর তল্লাশি করে, এ্যামফিটামিনযুক্ত ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো দিনাজপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গনেশতলা রায় সাহেব বাড়ির মৃত নিজাম উদ্দিন এর ছেলে মোঃ ইকবাল (৭০) এর নিকট পাওয়া যায়। উদ্ধারকৃত ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৫ পাঁচ লক্ষ টাকা। এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মোঃ ইকবাল (৭০)-কে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামান।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দিনাজপুরে ডিএনসি-র অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৫

featured Image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০ মে-২০২৫

মঙ্গলবার সকাল ৭ টায় ডিএনসি'র পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের দক্ষিন পার্শ্বে হানিফ পরিবহন বাসের ভিতর তল্লাশি করে, এ্যামফিটামিনযুক্ত ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো দিনাজপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গনেশতলা রায় সাহেব বাড়ির মৃত নিজাম উদ্দিন এর ছেলে মোঃ ইকবাল (৭০) এর নিকট পাওয়া যায়। উদ্ধারকৃত ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৫ পাঁচ লক্ষ টাকা। এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মোঃ ইকবাল (৭০)-কে আসামি করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামান।  

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত