নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৭ মে ২০২৫

টুঙ্গিপাড়ায় ৩৫০ জন ইমাম-মুয়াজ্জিন পেলেন ঈদ উপহার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিনদের হাতে ঈদের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মইনুল হক। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা। [caption id="attachment_11468" align="alignnone" width="294"] গোপালগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোঃ কামরুজ্জামান।[/caption] উপহারসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই। ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগী ইমাম ও মুয়াজ্জিনরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এসব মানুষ সমাজের মর্যাদাসম্পন্ন অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সরকার সব সময় এসব কার্যক্রমে সহায়তা করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।” ইউএনও মইনুল হক বলেন, “এই উপহারের মাধ্যমে আমরা ইমাম ও মুয়াজ্জিনদের সম্মান জানাতে চেয়েছি। ঈদের আনন্দ সকলে ভাগাভাগি করে নিক, সেটাই আমাদের লক্ষ্য।” [caption id="attachment_11465" align="alignnone" width="300"] টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মইনুল হক।[/caption] টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ধর্মপ্রাণ জনগণ। তারা মনে করছেন, এমন মানবিক কার্যক্রম সমাজে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

টুঙ্গিপাড়ায় ৩৫০ জন ইমাম-মুয়াজ্জিন পেলেন ঈদ উপহার

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত