নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

শ্রীনগরের বাড়ৈখালী খাল নেই তবুও হচ্ছে ব্রিজ

শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন ৮নং ওয়ার্ড দিঘির পাড় এলাকায় পানি বা খাল না থাকলেও নির্মীত হচ্ছে ব্রিজ। অনুসন্ধানে জানা যায়, নকশানুযায়ী এটা মূলত হালট, খালের কোন অস্তিত্বই ছিল না তথাপি বর্ষার মৌসুমে হালট কে খাল হিসেবে ব্যবহার করে আসছিল স্হানীয় কৃষকরা, বিগত সময় উক্ত হালট টি ভরে রাস্তা নির্মান করায় হালটের ও অস্তিত্ব নেই তথাপি উক্ত কথিত খালের ওপর নির্মীত হচ্ছে ব্রিজ। উক্ত খাল কে কেন্দ্র করে ইতোপূর্বে বাড়ৈখালী বাজার এবং চলমান ব্রিজ হতে সামান্য উত্তরে নির্মীত হয়েছে আরেক টি ব্রীজ। দক্ষিণ দিকে শ্রীধরপুর দোহার মুখি নতুন রাস্তায় নির্মীত হয়েছে আরেক টি ব্রিজ। এ সকল ব্রিজই খালহীন ব্যক্তি জমির ওপর নির্মীত ব'লে দাবি অনেকের। হালট টি কে খাল দেখিয়ে ব্রিজ নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। সরেজমিন দেখা যায়, দিঘির পাড় মসজিদ সংলগ্ন হালটের ওপর ব্রিজনির্মান কাজ চলমান রয়েছে। এখানে বসবাসকারী ১৫/২০ পরিবারের কয়েকশত লোকজনের জন্য জরুরি ভিত্তিতে রাস্তার দাবি জানিয়েছেন তারা কিন্তু প্রয়োজনীয় রাস্তা বাদ দিয়ে করা হচ্ছে অপ্রয়োজনীয় ব্রিজ।
এটা খাল না হালট এ বিষয়ে স্হানীয় মেম্বার কে এম জাফর জানান, হালটের পাশ দিয়ে খাল, এ খালের ওপর ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বাড়ৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ ফারুক হোসেন জানান, শ্রীধরপুর হতে অনেক শিক্ষার্থী এ পথে বিদ্যালয়ে যাতায়াত করেন তাই এ ব্রিজ টি দরকার। হালট না খাল এ ব্যপারে তিনি বলেন, আমরা খালের ওপর ব্রিজ করছি, নকশা তে ও এটা খাল আছে। তবে নকশায় কোথাও খাল পাওয়া যায় নি সেখানে হালট হিসেবে উল্লেখ করা আছে।
এ ব্যপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এক সময় এখানে খাল ছিলো।স্থানীয়দের আবেদনের প্রয়োজনে সেতুটি করা হচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠান দোলন এন্টারপ্রাইজ মো: মিজান মোল্লা বলেন, সরকার থেকে কাজ পেয়েছি, তাদের মত করে কাজটি করেছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শ্রীনগরের বাড়ৈখালী খাল নেই তবুও হচ্ছে ব্রিজ

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত