রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারে অবস্থিত ওআরবি ইন্টারন্যাশনাল এজেন্সির মালিক আলমগীর অপূর্ব’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে ।
দীর্ঘ প্রায় এক বছর ধরে আজিজুল করিম খোকন নামক এক ব্যাক্তি প্রতারিত হয়ে টাকা ফেরত চাইতে গেলে উল্টো তার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ দিয়েছেন পদ্মা এন্টারপ্রাইজ এবং ও.আর.বি ইন্টারন্যাশনাল এর মালিক আলমগীর অপূর্ব। রীতিমত উত্তরা পশ্চিম থানায় একটি দুই লক্ষ টাকার চাঁদাদাবী করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন ওই ভুক্তভোগীর বিরুদ্ধে।
আজিজুল করিম খোকনের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় বিদেশে যাওয়ার উদ্যেশ্যে টাকা দিয়েছেন ওআরবি ইন্টারন্যাশনাল নামক এজেন্সিতে। সেই সাথে তার এলাকার আরো এগারো জন প্রত্যেকে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার টাকা দিয়েছেন এই এজেন্সেীতে। কিন্তু দীর্ঘদিন পার হলেও এজেন্সি কর্তৃপক্ষ বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে উল্টো গ্রাহকদের সাথে প্রতারণা করছেন। কথা ছিলো উজবেকিস্তানে পাঠানো হবে। কিন্তু টাকা নেয়ার পর শুধুমাত্র মেডিকেল করিয়ে দায় সারলেন এজেন্সি। টাকা ফেরত চাইলে উল্টো পড়তে হয়েছে বিপদে।
এবিষয়ে অপূর্ব’র সাথে কথা হলে তিনি বলেন, আমি কোন টাকা নেই নি।শাজাহান এবং মনিরের পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, শাজাহান আমার বড় ভাই। আর মনিরুজ্জামান বাহিরের লোক। মাঝে মধ্যে আমার অফিসে বসতো। এরা দু’জন আপনার স্টাফ ছিল কি না? এমন প্রশ্নে তিনি বলেন, না এরা আমার অফিসের কেউ না। (বিস্তারিত আসছে পরবর্তী সংখ্যায়।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন